1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চুয়াডাঙ্গা সাপের কামড় খেয়ে সাপসহ হাসপাতালে নারী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে অঞ্জনা বেগম (৩০) নামের এক নারী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। এ সময় রোগীর সঙ্গে মৃত সাপটিকেও হাসপাতালের চিকিৎসকের নিকট নিয়ে যান তার স্বজনরা।

রোববার (৩০ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামে নিজ বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে সাপটি দেখতে ভিড় করে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও তাদের স্বজনরা। আহত অঞ্জনা বেগম চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী।

সাপটির নাম বেত আঁচড়া বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা ও স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ। তিনি বলেন, “বেত আঁচড়া সম্পূর্ণ বিষহীন। ভয়ের কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন।”

অঞ্জনা বেগমের স্বামী জাহিদ হাসান জানান, “রোববার দুপুরে আমার বাবা মাঠ থেকে জ্বালানির জন্য কিছু বাঁশ নিয়ে আসেন। আমার স্ত্রী সেই বাঁশগুলো রান্না ঘরে রাখছিলেন। এ সময় বাঁশের মধ্যে থাকা একটি সাপ তার হাতের তালুতে কামড় দেয়। পরে দ্রুত আমার স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। পাশাপাশি চিকিৎসার সুবিধার্থে সাপটিও সঙ্গে করে নিয়ে আসি।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াদেহ মাহমুদ রবিন বলেন, “দুপুরে সাপের কামড়ে আহত এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। একটি মৃত সাপও সঙ্গে করে নিয়ে এসেছেন। প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে ধারণা করছি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )