1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

রাজবাড়ীর পথঘাটে কৃষ্ণচূড়ার রং লেগেছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। চারদিকে নিষ্প্রাণ প্রকৃতি। এরই মধ্যে রাজবাড়ীর বিভিন্ন পথঘাটে কৃষ্ণচূড়া এনেছে ভিন্ন আমেজ। জেলার অনেক স্থানে দেখা মিলছে কৃষ্ণচূড়া ফুলের। গ্রাম বাংলার মেঠো পথের দুই ধারে এখন শোভা পাচ্ছে লাল এই ফুল।

উদ্ভিদ বিজ্ঞানীদের মতে কৃষ্ণচূড়া একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ। উষ্ণ ও শুকনো আবহাওয়ায় এই ফুলের উপযোগী। সাধারণত এপ্রিল মাসে কৃষ্ণচূড়া ফোটে। এর বৈজ্ঞানিক নাম ডেলেনিক্স রেজিয়া। বাঙালির প্রিয় এই ফুলের আদিনিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে।

শনিবার দুপুরে জেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকা, ফেরিঘাটের বাইপাস সড়ক, জেলার পাবলিক হেলথ মোড়, কুটিরহাট বাজারের বিভিন্ন স্থানে দেখা মিলেছে কৃষ্ণচূড়ার। প্রকৃতির এই অপরূপ দৃশ্যের ছবি তুলছেন অনেকেই। কেউ কেউ আবার অনেক গাছ থেকে একমুঠো ফুল বাড়িতে নিয়ে যাচ্ছেন।

রাজবাড়ীর কবি নেহাল আহমেদ বলেন, “আমি কৃষ্ণচূড়া আর রাধাচূড়াকে প্রচণ্ড ভালোবাসি। কৃষ্ণচূড়ার মাঝে আমি আমার প্রিয়তমাকে খুঁজে পাই। আমি তাকে নিয়ে বই লিখি।”

সাংবাদিক হেলাল মাহমুদ বলেন, প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ। ফুল প্রকৃতি নিয়ে নিউজ করার সময় আমরাও প্রকৃতির মাঝে হারিয়ে যাই। এখন আসলে কৃষ্ণচূড়ার দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )