1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী পরবর্তী এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বরে নেওয়ার চিন্তা জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে গালিগালাজ, আয়োজন বন্ধ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ হাসিনার ১৭ বছরের চেয়ে ইউনূসের ১৮ মাসেই শতগুণ বেশি অর্থ পাচার হয়েছে: পান্না দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

রংপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মহানগর কৃষকলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা যখন শংকায় ঠিক তখনই হটলাইন সেবা চালু করলো রংপুর মহানগর কৃষকলীগ। আর এই হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কাটা, মাড়াই করে ঘরে তুলে দিলো রংপুর মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ।

শনিবার (২৯ এপ্রিল) নগরীর হাজিরহাট থানার অভিরাম বত্তরের দোলায় সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন।

কৃষক আমিনুর রহমান বলেন,ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে।আমি কৃষকলীগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কৃষক ।

এদিকে ধান কাটায় অংশ গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন সহ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।

রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন,রংপুর মহানগরী এলাকার মধ্যে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কোন কৃষক ধান কাটা ও মাড়াই করতে পারছেন এমন সংবাদ পাওয়া মাত্রই মহানগর কৃষকলীগের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়েও রংপুর মহানগর কৃষক লীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছিলো এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশনা অনুযায়ী রংপুর মহানগর কৃষক লীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )