1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

সারাদেশে হজযাত্রীদের কোভিড টিকা দেওয়ার নির্দেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

চলতি বছরও যারা হজে যাবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছেন সৌদি আরব সরকার। এজন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা প্রতিরোধী টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতোমধ্যে ২০২৩ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। আগামী ২১ মে হজের ফ্লাইট নির্ধারিত রয়েছে। তাই আগামী ৬ মে থেকে হজযাত্রীদের টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বরাবরও এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

অপরদিকে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে। মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনও আবেদনকারী যদি তা না করেন তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )