1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া আরও চার বিশ্বনেতা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেওয়ার পরে বিশ্ব নেতাদের অভিবাদন অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আরও অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট। পৃথক বার্তায় এসব বিশ্বনেতা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানসহ পাঁচ বিশ্বনেতার শুভেচ্ছা সম্বলিত পৃথক বার্তা আজ পৌঁছেছে। এসব বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিশ্ব নেতারা। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আমাদের সবার জন্য আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে সহায়তা করেছে।

তিনি বলেন, আমরা একসঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন সম্প্রসারিত করেছি। একই সঙ্গে আমরা দুর্নীতি মোকাবিলা ও জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছি। আর এভাবে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করে যাচ্ছি।

বাইডেন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও গভীর করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে, মানবাধিকারের অগ্রগতি ও গণতান্ত্রিক নীতি রক্ষাসহ আমাদের অভিন্ন মূল্যবোধের পক্ষে দাঁড়াতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। সব বাংলাদেশি ও আমেরিকানদের জন্য একটি অধিকতর মুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যত বিনির্মাণ অব্যহত রাখার লক্ষ্যে বাইডেন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

ফিনল্যান্ডের প্রেসিডন্ট সাউলি নিনিসটো তার অভিনন্দন বার্তায় বলেন, আমি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অঙ্গণে আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও সুসম্পর্ক অব্যহত রাখতে আগ্রহী।

কাজাখস্থানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বাংলাদেশের সর্বোচ্চ অফিসের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশি রাষ্ট্রপতিকে তার আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা করেন, তার (সাহাবুদ্দিন) দূরদর্শী নেতৃত্ব ও সুসমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় ও আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। একই সঙ্গে দুই দেশের জনগণের স্বার্থে ঐতিহ্যগত বন্ধুত্বের পাশাপাশি যে অংশীদারত্ব রয়েছে- তা আরও সুদৃঢ় হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে সফলভাবে বেলারুশ-বাংলাদেশ সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বেলারুশ শিল্প সহযোগিতা, যান্ত্রিক প্রকৌশল, বৈদ্যুতিক পরিবহন, কৃষি, ফার্মেসি, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে পারস্পারিক সম্পর্ক জোরদারে আগ্রহী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেন, সুইজারল্যান্ড একটি উন্নয়ন ভবিষ্যত গড়তে বাংলাদেশের প্রচেষ্টায় অবিচল অংশীদার ছিল ও তা অব্যহত থাকবে। তিনি আশা করেন, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )