1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

চাঁদপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন
চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি শামিমা সিমার নেতৃত্বে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের কৃষক সুজন মিয়ার বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে ওই কৃষকের ২৩ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে খুব খুশি হয়েছেন কৃষক সুজন মিয়া।
সুজন মিয়া জানান, ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। ছাত্রলীগের নেতারা জানতে পেরে আজ আমার একটি জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। এ বছর আমি প্রায় এক একর জমিতে বোরো আবাদ করেছি। আমি খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানাই। কারণ কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন।
ছাত্রলীগের সহ-সভাপতি শামিমা সিমা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক কৃষক ভাইদের কষ্ট লাঘবে পাশে থাকার প্রতিশ্রতি নিয়ে ছাত্রলীগ কাজ করছে। তার অংশ হিসেবে আমরা নানুপুর গ্রামের অসহায় কৃষক সুজন মিয়ার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমাদের এই কাজ দেখে ছাত্রলীগের অন্যরাও উৎসাহ পাবে।
ধান কাটার কাজে সহযোগিতা করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল-আমিন, মো. সিয়াম তালুকদার, তাহসিন খান রায়হান, আশরাফুল আবির, শাকিল পাঠান, মোজাম্মেল হোসেন আলম, রাকিব, এমরান, শামীম ও সৌরভ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )