1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

নয় মাসে ২৪ হাজার ১২২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই-মার্চ নয় মাসে ২৪ হাজার ১২২ কোটি ৫৩ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে। যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৭৮ শতাংশ। যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। গত বছর একই সময়ে বিতরণ হয়েছিল ৭৫ দশমিক ৭৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য অনুযায়ী, নয় মাসে বিতরণকৃত কৃষি ঋণে সরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১০ হাজার ২৬ কোটি টাকা। যা সরকারি ব্যাংকগুলোর মোট লক্ষ্যমাত্রা ১১ হাজার ৭৫৮ কোটি টাকার ৮৫ দশমিক ২৭ শতাংশ। আর বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১৪ হাজার ৯৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৬০ শতাংশ। চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণে বেসরকারি ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা রয়েছ ১৯ হাজার ১৫৩ কোটি টাকা।

কৃষিঋণ বিতরণে সরকারি ব্যাংকগুলো এগিয়ে আছে। এসব ব্যাংকের জুলাই-মার্চ ৯ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিতরণে পিছিয়ে রয়েছে বেসরকারি ব্যাংকগুলো।

এই সময়ে কৃষিঋণ বিতরণে সব চেয়ে ভালো করেছে দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলো।
বিদেশি ব্যাংকগুলো পুরো বছরে লক্ষ্যমাত্রার ৮ শতাংশ অতিরিক্ত কৃষি ঋণ বিতরণ  করেছে এই নয় মাসে। বিদেশি ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ৮৩২ কোটি ৩২ লাখ টাকা। চলতি অর্থবছরে বিদেশি ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭১ কোটি টাকা।

বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের কমপক্ষে ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করার নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিতরণ করা পুরো ঋণ কৃষিঋণ। এভাবে কৃষি ঋণের মোট লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।

কৃষি ঋণের কৌশলগত লক্ষ্যমাত্রা অতিক্রম করলেও একক ব্যাংক হিসাবে ১০ ব্যাংক লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াশও বিতরণ করতে পারেনি।

কৃষিঋণ বিতরণে পিছিয়ে থাকা ব্যাংকগুলো হলো, সরকারি বেসিক ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মধুমতি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও কমিউনিটি ব্যাংক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )