1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

কাপ্তাই হ্রদে পানি স্বল্পতা, ব্যাহত বিদ্যুৎ উৎপাদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

কাপ্তাই হ্রদের পানি খুব দ্রুত শুকিয়ে যাওয়ায় দেশের একমাত্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কমছে। ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্র থেকে বর্তমানে গড়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ২৫ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা জানান, চলতি মওসুমে হ্রদের পানি দ্রুত কমে যাওয়ায় কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ হয়ে গেছে। সচল রয়েছে মাত্র একটি ইউনিট। স্বাভাবিক নিয়মে এপ্রিল মাসে হ্রদে পানি থাকে প্রায় ৮১ ফুট এমএসএল। কিন্তু হ্রদে  বর্তমানে পানি রয়েছে ৭৬ ফুট এমএসএল।

সংশ্লিষ্টরা আরও জানায়, অনাবৃষ্টি, বন উজার হওয়া, কাপ্তাই হ্রদে নাব্যতা সংকটের কারণে পানি তলানিতে চলে যাওয়া বিদ্যুৎ উৎপাদনে এমন বিপর্যয় ঘটেছে।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, হ্রদে পানি থাকলে বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা নেই। হ্রদে পানি নেই তাই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বর্তমানে একটি ইউনিট খোলা আছে। এর থেকে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙামাটি অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন,  রাঙামাটিতে বর্তমানে গ্রাহকদের জন্য ২৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আমরা বরাদ্ধ পাচ্ছি ১২ মেগাওয়াট। সঙ্গতকারণে আমরা গ্রাহকদের চাহিদা মেঠাতে পারছি না।

জেলার সমচেতন মানুষ মনে করছে, বন উজার বন্ধ করা, দ্রুত সময়ের মধ্যে কাপ্তাই হ্রদে ড্রেজিং করাসহ নানাবিধ মহাপরিকল্পনা নিলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে জানান তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )