1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

৮০ লিটার মদসহ ফলের দোকানদার আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ফলের দোকান থেকে ৮০ লিটার বাংলামদসহ রবিউল ইসলাম (৫০) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের দোকান থেকে তাকে আটক করা হয়।

তিনি শহরের কাঞ্চননগর এলাকার ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাস টার্মিনাল এলাকায় নিজের ফলের দোকানে পচা আঙুর, কমলাসহ অন্যান্য ফল সংরক্ষণ করে তা দিয়ে বাংলা মদ তৈরি করত রবিউল। পরে এগুলো বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে বিক্রি করত- এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সে সময় দোকানের বিভিন্ন স্থানে বোতল, বালতি ও অন্যান্য পাত্রে রাখা ৮০ লিটার মদ ও পচা ফল জব্দ করা হয়। পরে রবিউলকে আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )