1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র পদত্যাগের কথা চিন্তা করিনি, তবে নির্বাচন করব : তামিম ইকবাল

চুয়াডাঙ্গায় কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুইজন নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

মোঃ সাইফুল্লাহ আল সাদিক , চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর হুচুকপাড়া রোডের প্লাস পয়েন্ট নামে একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের আলমসাধু চালক সজল (২৭) ও একই গ্রামের এনজিও কর্মী মামুনুর রশিদ (২৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ভালাইপুরের মণ্ডল মার্কেটের আশরাফুল গার্মেন্টসে ভালাইপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী ছামিনা খাতুন কাপড় কিনতে আসেন। কাপড়ের মূল্য নির্ধারণ করা নিয়ে কর্মচারী রিমনের সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়। এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর ছেলের বন্ধু সজল ও মামুনুর রশিদসহ কয়েকজন ভালাইপুর বাজার থেকে কর্মচারী রিমনকে তুলে আনতে যায়।

এ সময় খবর পেয়ে রিমনের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে সজণ ও মামুনুর রশিদকে ছুরিকাঘাত করা হয়। তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন সংবাদ পোস্টকে বলেন, সদর উপজেলার ভালাইপুর এলাকায় একটি দোকানে কাপড় কেনা দিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্য দ্বন্দ্ব হয়। একপর্যায়ে আলমডাঙ্গা থেকে লোকজন এসে দুইজনকে ছুরিকাঘাত করে। পরে দুজনই সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান সংবাদ পোস্টকে বলেন, দুইজনকে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )