1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ভারতের জনসংখ্যা এ সপ্তাহে চীনকে ছাড়িয়ে যাবে: জাতিসংঘ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

চলতি সপ্তাহেই জনসংখ্যার নিরিখে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে ভারত। মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ এ পৌঁছাবে।

তবে তার আগে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডেসা) এক বিবৃতিতে জানায়, চীন শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব হারাবে।

চলতি বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানিয়েছে, ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ ভারতের জনসংখ্যা চীনের চেয়ে ২৯ লাখ বেশি হবে। গত কয়েক বছরে চীনে জন্মহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে। এই শতাব্দী শেষ হওয়ার আগেই চীনের জনসংখ্যা ১০০ কোটির নিচে নেমে আসবে। তবে ভারতেও প্রজনন হার কমছে। ১৯৫০ সালে যেখানে প্রত্যেক নারী গড়ে ৫ দশমিক ৭ টি সন্তানের জন্ম দিয়েছিলেন, এখন তা ২ দশমিক ২ এ নেমে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন অতিক্রম করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো দ্রুত নয়। ১৯৫০ সালের পর থেকে বিশ্বের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )