1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

বোয়ালমারীতে কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ জন দেখেছেন

ফরিদপুরের বোয়ালমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত ৪টার দিকে বোয়ালমারীর চালিনগর এলাকায় অভিযান চালিয়ে আকাশ মোল্লা (২২) ও শাকিল মোল্লাকে আটক করা হয়। পরে আটককৃতদের বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, গত ১৩ এপ্রিল অভিযুক্ত কিশোর গ্যাংয়ের ১ সদস্য অন্য একদল কিশোরকে ইংগিত করে ফেসবুকে হামলার হুমকিসহ স্ট্যাটাস দেয়।

এরই জের ধরে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মেলা দেখে ফেরার সময় পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গেটে পৌঁছালে কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে হামলা করে।

এ সময় হামলাকারীরা চারদিক থেকে ঘিরে বেধড়ক পিটিয়ে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সিফাত শেখ (১৬) এবং নিয়ামুল ইসলাম নাঈম (১৫) এর মাথা, হাত ও বামপাঁজর এবং সিফাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াতে থাকে। এ মামলার আসামিদের ধরতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

এরই অংশ হিসাবে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে চালিনগর গ্রাম থেকে কিশোর গ্যাং এর দুই সদস্যকে আটক করে। আটককৃতরা হলো, মোঃ শাকিল মোল্লা (১৮) ও মোঃ আাকাশ মোল্লা (২২)। আটককৃতদের বোয়ালমারী থানা পুলিশের কাছে মঙ্গলবার দুপুরে হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )