1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

আসছে কালবৈশাখীর দাপট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

ঈদের আগের দিন থেকে মেঘ ও বৃষ্টির কারণে সারাদেশ থেকে গরম অনেকাংশেই কমে গেছে। এবার শুরু হল কালবৈশাখীর শক্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে আবারও রোদ বেড়ে গিয়ে গরম কিছুটা বাড়তে পারে। দুই দিন এ ধরনের আবহাওয়া থাকার পর ফের আবারও বৃষ্টি বাড়তে শুরু করবে। এরপর আগামী কয়েক দিন বজ্রপাত থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এরই মধ্যে মেঘ, বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়ে গেছে। বিকেল থেকে রাতের মধ্যে রাজধানীর কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী দুই দিন দিনে গরম বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার (২৪ এপ্রিল) দুপুর থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি শুরু হবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল থেকে শুরু হওয়া দাবদাহ এবার টানা ২০ দিন দেশের কোথাও না কোথাও ছিল। গত শুক্রবার ঈদের আগের দিন থেকে আকাশে মেঘ বেড়ে গরম কমতে থাকে। পরের দুই দিন তাপমাত্রা আরও কমে দাবদাহ সারা দেশ থেকেই বিদায় নেয়। রোববার দেশের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )