1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

ঈদের ছুুটি শেষ, খুলেছে অফিস-আদালত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সোমবার (২৪ এপ্রিল) থেকে সব ব্যাংকের অফিস সময়সূচি রমজানের আগের মতোই চলছে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

ঈদের আগে গত বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হওয়ায় ঈদ উদযাপিত হয়েছে শনিবার (২২ এপ্রিল)। সেই হিসাবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) ও ঈদের পরের দিন রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত ছিল ঈদের ছুটি।

গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন।

 

এর পরের দিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালত এবং ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ছুটির সময়সূচি ঘোষণাসহ আদেশ জারি করে।

২০ এপ্রিল ছুটি থাকায় এবার ঈদে টানা ৫ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )