1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষ্যে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষণ করেছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৫ এপ্রিল জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষ্যে আজ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পেরেছেন।আগামী ২৫ এপ্রিলের পর থেকে আবারও দর্শনার্থীরা আগের মতোই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন।

এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে লেখা রয়েছে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। সম্মানিত দর্শনার্থীগণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )