1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

বন্যহাতি তাড়াতে গিয়ে উল্টো হামলায় কৃষকের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বন্যহাতি তাড়াতে গিয়ে উল্টো হামলায় এক কৃষকের মৃত্য হয়েছে। মৃত ফরজুল ইসলাম (৩৫) কাটাবাড়ি গ্রামের প্রয়াত ফজর আলীর ছেলে।

শনিবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। হালুয়াঘাট মডেল থানার ওসি মো. শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, ইউনিয়নের সীমান্তে কাটাবাড়ি গ্রামের ফরজুল হক গ্রামে ধান চাষ করেন। বিকাল ৪টার দিকে পাহাড় থেকে হাতির পাল নেমে ধানের ক্ষতি করছিল। খবর পেয়ে ফরজুল হক স্থানীয় আরও কয়েকজনকে নিয়ে হাতি তাড়াতে যান।

তিনি আরও জানান, হাতি তাড়ানোর এক পর্যায়ে উল্টো তাদের তাড়া করে বন্যহাতির পাল। তাড়া খেয়ে অন্যরা পালিয়ে বাঁচতে পারলেও ফরজুল ফিরে আসতে পারেননি। হাতির পালের পদপিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। হাতির পাল চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন; কিন্তু পথেই ফরজুলের মৃত্যু হয়।

নিহতের পরিবারের খোঁজ নিতে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান জানান, কৃষক ফরজুল ইসলাম কিছু জমি বর্গা নিয়ে সীমান্তে চাষ করে আসছিলেন। ফসল রক্ষায় তার সাহসী ভূমিকা ছিল। হাতির আক্রমণ ঠেকাতে তার মৃত্যু ঘটে। পরিবারটি উপার্জনক্ষম ব্যক্তি হারালো।

এসময় এই বন্যহাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে ও জনসাধারণের জানমাল রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনসহ বনবিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা জানান, নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করে অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি শাহীনুজ্জামান খান জানান, এর আগে গত ১৯ এপ্রিল পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে হাতির আক্রমণে সুমন মিয়া (১৫) নামে এক কিশোর মারা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )