1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র পদত্যাগের কথা চিন্তা করিনি, তবে নির্বাচন করব : তামিম ইকবাল গণভোটের রায় বাস্তবায়নে দুই মাসের কর্মসূচির ঘোষণা ১১ দলীয় জোটের গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

ঈদের দিনটি কারাবন্দিদের জন্য অন্য দিনগুলোর মতোই। তবে এই বন্দিজীবনে তাদের আনন্দ দিতে প্রতিবছরই নানা আয়োজন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার। এবারও তার ব্যত্যয় ঘটেনি।

কারা সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমের কারণে এবারের ঈদে অন্যান্য বছরের মতো বিনোদনের ব্যবস্থা থাকছে না। তবে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জহুরা খাতুন গণমাধ্যমে বলেন, এবার অতিরিক্ত গরমের কারণে ঈদের দিন বন্দিদের জন্য বিনোদনের আয়োজন থাকছে না। তবে প্রতিবারের মতো এবারও ঈদের দিন তিন বেলা বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রায় ৯ হাজারের বেশি বন্দিদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঈদের দিন বন্দিদের ঘরোয়া পরিবেশের আমেজ দেওয়ার জন্য সকাল ৭টায় তাদের স্ব স্ব সেলে মুড়ি, পায়েস ও চমচম মিষ্টি পাঠানো হয়েছে। মুড়ি,পায়েস ও চমচম খাওয়ার পর বন্দিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

ঈদের দিন দুপুরে ও রাতে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

দুপুরে যা খাবেন বন্দিরা

ঈদের দিন দুপুরে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে তারা পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির মাংস খাবেন। এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও থাকবে তাদের জন্য।

রাতের খাবার

ঈদের দিন শেষে রাতেও বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। সব শেষ রাতের বেলায় বন্দিরা খাবেন সাদা ভাত, আলুর দম, ডিম ও রুই মাছ। এছাড়া থাকবে কাগজি লেবু ও  শসা।

জানা গেছে, এ সকল খাবার অন্যসব দিনের মতো করে রান্না করা হবে। তবে ঈদের দিনের বিশেষ খাবার উন্নতমানের সকল পণ্য দিয়ে রান্না করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রায় ৯ হাজার বন্দি এই বিশেষ খাবার খাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )