1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হতে পারে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

সারা দেশেই কম-বেশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে তা বেশিরভাগ স্থানে সন্ধ্যার পর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার দেশের অনেক স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। তাই তাপপ্রবাহের আওতা অনেকটা কমে গেছে। স্বস্তি ফিরেছে জনজীবনে। আজ তাপমাত্রা আরও কমে বিভিন্ন স্থানে থেকে তাপপ্রবাহ দূর হতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্য মতে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। এ সময়ে তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যার আগে ঢাকায়ও কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আজ সারাদেশেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আছে। তবে দিনের বেলায় তা হওয়ার সম্ভাবনা কম। এখন যে ওয়েদার প্যাটার্ন, সে অনুযায়ী তাপমাত্রা না কমা পর্যন্ত সেটা (ঝড়-বৃষ্টি) হবে না। কিছু কিছু জায়গায় সন্ধ্যার আগে আগেও দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ ঢাকায় সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। তবে রাতে ঝড়-বৃষ্টি হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )