রংপুরে শতাধিক অসহায় দুস্থ মানুষের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর আরসিসি স্কুলের সামনে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, সদস্য ওয়াসিমুল বারী শিমু, এম এ রউফ সরকার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিন, দপ্তর সম্পাদক তৌকির হাসান, সদস্য ঝিনুক, সীমা, বিথী, শাহানাজ, মহানগর শ্রমিক লীগের সহ-সম্পাদিকা শুকতারা বেগম সহ ২৫ নং ওয়ার্ডের নেতা ও কর্মীবৃন্দ।
প্রেরক
হাসান আল সাকিব
স্টাফ রিপোর্টার,রংপুর
কার্ড নং ২০৯