1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

পদ্মা সেতু দিয়ে একদিনে ১২ হাজার মোটরসাইকেল পার টোল আদায় ১২ লাখ টাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ওঠার পর প্রথম দিন ১২ হাজার মোটরসাইকেল পার হয়েছে। একইসঙ্গে প্রথম ২৪ ঘণ্টায় মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ১২ লাখ টাকার বেশি।

একশ’ টাকা টোল দিয়ে স্বপ্নের পদ্মা সেতু পারি দিয়ে ঈদে বাড়িতে যেতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করছেন মোটরসাইকেল চালকরা।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়া হয়। এরপর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পদ্মা সেতু পার হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের লৌহজংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল।

এরমধ্যে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজা দিয়ে ৮ হাজার ৮৭৩টি মোটরসাইকেল দক্ষিণ জনপদের বিভিন্ন গন্তব্যে যায়। আর শরীয়তপুরের জাজিরা টোল প্লাজা দিয়ে ৩ হাজার ১৬৯টি মোটরসাইকেল ঢাকার দিকে আসে।

দ্বিতীয় দিনের মতো শুক্রবার ভোর থেকে সেতুতে মোটরসাইকেলের চাপ লক্ষ্য করা যায়। মোটরসাইকেলের জন্য সেতুতে আলাদা লেন করে দেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, সেতুর ওপর লেন ক্রস করায় মনির ও ইসমাইল নামে দুই মোটরসাইকেল ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার রহমান আল-মামুন বলেন, আমরা দৃশ্যমান গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড দিয়ে, বিলবোর্ড দিয়ে, বিভিন্ন ইনডিকেটর দিয়ে, স্টিকার লাগিয়ে নানাভাবে আমরা চেষ্টা করেছি যাতে চালকরা তাদের রুটটি চিনে নিতে পারে। তারা যাতে মূল হাইওয়েতে না ওঠে সেজন্যই এতসব।

তিনি বলেন, আমরা সবসময় চাই ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি যাক। কিন্তু কেউ যদি নিয়ম ভঙ্গ করে তখনই কিন্তু সমস্যা হয়। কেউ নিয়ম ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )