রংপুরে অসহায় – দুস্থ মানুষের পাশে ঈদ উপহার নিয়ে রসিক কাউন্সিলর আমিনুর
রংপুর সিটি করপোরেশন এর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও মেট্রোপলিটন কোতোয়ালি থানা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমানের উদ্যোগে কয়েক শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর সিও বাজার এলাকায় কয়েক শতাধিক দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করেন তিনি।
এসময় কাউন্সিলর আমিনুর রহমান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঈদে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে।তাই নিজ অর্থায়নে এলাকার দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলাম।