সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ মে) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। আজ ডিএসইর লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮
ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিল নিয়ে আর কথা বলতে চান না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা খুবই অবগত ও এটাই আমাদের লাস্ট ওয়ার্ড। কূটনীতিকদের নিরাপত্তা পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে, দক্ষতার সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিকের বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, স্বাস্থ্যসেবা সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। তিনি বলেন, ‘এমনকি আমি নিজেও জানতাম না যে প্রস্তাবটি (কমিউনিটি ক্লিনিকের বিষয়ে) কখন জাতিসংঘে উত্থাপিত হয়েছিল। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আমাকে অবহিত করেছিলেন।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে উক্ত কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
তীব্র তাপপ্রবাহের পর এলো স্বস্তির ঝড়-বৃষ্টি। তবে বৃষ্টি দেশবাসীকে সাময়িক স্বস্তি দিলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে নানা পেশাজীবীদের। অনেকেই বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছেন না, কেউ কেউ ভুগছেন যানবাহন সংকটে। সম্প্রতি আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, দেশের ১৮টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। বুধবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ সদর ত্রৈ-মাসিক কনফারেন্সের প্রথম দিনের অধিবেশনে সভাপতির বক্তব্যে
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, এর জন্য কোন দেশের সাহায্যের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ৷ বুধবার (১৭ মে) নৌপরিবহন প্রতিমন্ত্রী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ‘গোবরাকুড়া-কড়ইতলী’স্থলবন্দরের গোবরাকুড়া অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাঙ্কিত উদ্বোধনী ফলক স্থাপন ও সুধি সমাবেশে
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল সংযুক্তি এবং শিক্ষার ডিজিটাল রূপান্তর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য অপরিহার্য। দেশের মানুষকে ডিজিটাল সংযুক্তির মহাসড়কে নিয়ে আসতে ইন্টারনেট সহজলভ্য করতে হবে। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট একদেশ একরেটের আওতায় এসেছে। মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে।’ বুধবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ
শেখ রাসেল দিবসে পদক পাবে কৃতি শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আবেদন আহবান করা হয়েছে। অনূর্ধ্ব ১৮ বয়সের শিক্ষার্থীদের কাছে অনলাইন আবেদন পাঠাতে আহবান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শেখ রাসেল দিবস ১৮ অক্টোবর। এ দিবসের গুরুত্ব বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদান করা হবে। এজন্য অনূর্ধ্ব ১৮ বয়সের
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা কৃষক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) বাদ আছর নগরীর কাচারি বাজারে মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে যুক্ত হয়ে আলোচনা সভায় অংশ গ্রহণ করে কৃষক লীগের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর মহানগর কৃষক লীগের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) বিকাল সাড়ে চারটার দিকে আনন্দ র্যালিটি বের হয়।পরে মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে যুক্ত হয়ে আলোচনা সভায় অংশ গ্রহণ করে কৃষক লীগের নেতৃবৃন্দ। এসময় মহানগর কৃষক লীগের সাধারণ