1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেখ রাসেল দিবসে পদক পাবে কৃতি শিক্ষার্থীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৭৭ জন দেখেছেন

শেখ রাসেল দিবসে পদক পাবে কৃতি শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আবেদন আহবান করা হয়েছে। অনূর্ধ্ব ১৮ বয়সের শিক্ষার্থীদের কাছে অনলাইন আবেদন পাঠাতে আহবান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শেখ রাসেল দিবস ১৮ অক্টোবর। এ দিবসের গুরুত্ব বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদান করা হবে। এজন্য অনূর্ধ্ব ১৮ বয়সের শিক্ষার্থীদের কাছে আবেদন পাঠাতে আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সূত্র জানায় গত মঙ্গলবার (১৬ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। এরপর যাচাই-বাছাই, মূল্যায়ন ও ঘোষণার তফসিল ঘোষণা করা হবে। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্ত হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান একই উদ্ভাবন বা অবদানের জন্য পরবর্তীতে আর বিবেচিত হবেন না। আবেদন দাখিলের ক্ষেত্রে ‘শেখ রাসেল পদক নীতিমালা ২০২২’ অনুসরণ করতে হবে।

নীতিমালা এবং বিস্তারিত তথ্যের জন্য www.doict.gov.bd, www.ictd.gov.bd এবং www.sheikhrussel.gov.bd ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )