নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৮ বছর আগে আনোয়ার হোসেন বিন্দু নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক
পুলিশ প্রশাসনে আট কর্মকর্তাকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার এ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তা হলেন মো. শাহ আলম, এ কে এম নাহিদুল ইসলাম, রখফার সুলতানা খানম, শ্যামল
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১১ জুন একটি ঐতিহাসিক দিন। ২০০৮ সালের এই দিনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেছেন। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে গণতন্ত্রকে বন্দি করার জন্য, গণতন্ত্রের পায়ে শেকল পরানোর জন্যই বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২০০৭ সালে
কোরবানির ঈদের আগে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ২৪৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে জানানো হয়, চলমান জুনের শুরু থেকে প্রতিদিন প্রায় ৬
জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের নীতির কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার ১১ জুন দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জামায়াতকে সমাবেশ করতে দেওয়ায় দলটির সঙ্গে নীতির কোন পরিবর্তন হয়েছে কি-না, এমন এক
লালমনিরহাটে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর। এতে গুরুতর আহত হয়েছে অপর এক বন্ধু। শনিবার (১০ জুন) রাতে লালমনিরহাটের কাকিনা-রংপুর মহিপুর সড়কে গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই এলাকার
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ- বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আর সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণ ও নেতাকর্মীদের নৌকার জয় সুনিশ্চিত করতে হবে বলে আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার (১০ জুন) বিকেলে নগরীর ৮ নং ওয়ার্ডে
রংপুরের মিঠাপুকুরের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা। শনিবার (১০ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার ১২ নং মিলনপুর ইউনিয়নের জানকীপুর চর এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর অনুষ্ঠানে স্লোগান দেওয়ার জেরে সোনা মিয়া (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় এবার ইউপি চেয়ারম্যানসহ ৪২ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক তানবীর আহমেদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ
ফল ব্যবসায়ী বাবর আলী হত্যার দুদিনের মধ্যেই হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহতের স্ত্রী মহিমা খাতুন নিজ হাতে হাঁসুয়া দিয়ে গলায় কোপ মেরে হত্যা করেন স্বামীকে। এ বিষয়ে পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন নিহতের স্ত্রী। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এসব বিষয় নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানায়, গত ৮ জুন
মাগুরা সদর উপজেলার রূপাটি গ্রামে বারি-৪ ও বিনা-২ জাতের তিলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় বেসরকারি সংস্থা এডিআই এর তত্ত্বাবধানে পিকে এসএফ এর সহযোগিতায় চাষকৃত তিল ক্ষেতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এডিআই এর কৃষি কর্মকর্তা কৃষিবীদ দিপঙ্কর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা