1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বাবর হত্যার রহস্য উদঘাটন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

ফল ব্যবসায়ী বাবর আলী হত্যার দুদিনের মধ্যেই হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহতের স্ত্রী মহিমা খাতুন নিজ হাতে হাঁসুয়া দিয়ে গলায় কোপ মেরে হত্যা করেন স্বামীকে। এ বিষয়ে পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন নিহতের স্ত্রী। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এসব বিষয় নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানায়, গত ৮ জুন দিনগত রাতে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের নিজ বাড়িতে খুন হন ফল ব্যবসায়ী বাবর আলী। ঘটনার পর থেকেই হত্যা রহস্য উন্মোচনে কাজ শুরু করে পুলিশ। এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে স্ত্রী মহিমা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে মহিমা খাতুন হত্যার কথা স্বীকার করেন।
পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে মহিমা খাতুন বলেন, স্বামীর অজান্তে এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন তিনি। ফলে মোটা অংকের কিস্তি পরিশোধ করতে হতো স্বামী বাবর আলীকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। গত ৮ জুন দিনগত রাতেও এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতের কাছে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারেন মহিমা খাতুন। পরে পরিবারের সদস্যরা জখম বাবর আলীকে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )