1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

 

নতুন ১০ মৃত্যুর পর চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। এ ছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ৮৪ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯৪ জন, ঢাকা দক্ষিণে ১৮৭ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে খুলনায় ৩০২, চট্টগ্রামে ২৪২, বরিশালে ২০৩, রাজশাহীতে ১৯৯, ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ফলে অক্টোবরের শুরুতেই ডেঙ্গুর ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

সংবাদ পোস্ট | স্বাস্থ্য

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )