1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

কোরবানির ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

কোরবানির ঈদের আগে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ২৪৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে জানানো হয়, চলমান জুনের শুরু থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স আসছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়নের কাছাকাছি যাবে। সবশেষ মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সে হিসাবে এখন পর্যন্ত চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে গতি ঊর্ধ্বমুখী।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, সামনে পবিত্র ঈদুল আজহা। একে কেন্দ্র করে মাসের বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে। ফলে প্রবাহে গতি বাড়বে।

তারা আরও বলেন, সামনে কুরবানি ও কেনাকাটার জন্য পরিবারের কাছে অর্থ পাঠাবেন প্রবাসীরা। ফলে মাস শেষে তা প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।

জুনের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার এসেছে। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ডলার এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )