1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ০ জন দেখেছেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এক বাসযাত্রী আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনা দুটি ঘটে।

 

নিহত মো. আসলাম হোসেন (৪০) ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। প্রথম দুর্ঘটনায় একটি অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

 

এর কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনা দেখে সামনে থাকা লিটন ট্রাভেলসের চালক গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। তখন পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে বাসটির এক যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসলাম হোসেনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

এ সময় নিহত আসলাম হোসেনের পকেট থেকে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ওই টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

দুটি দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

 

সংবাদ পোস্ট | মুন্সীগঞ্জ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )