1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন
লালমনিরহাটে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর। এতে গুরুতর আহত হয়েছে অপর এক বন্ধু।
শনিবার (১০ জুন) রাতে লালমনিরহাটের কাকিনা-রংপুর মহিপুর সড়কে গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই এলাকার আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে তিন বন্ধু কাকিনা-মহিপুর সড়কের গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে যায়। সেখানে চলন্ত অবস্থায় মোবাইলে টিকটকের ভিডিও করছিল তারা।
এ সময় রংপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা ওয়াজেদ আলী ও শাহা আলমকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে নিহতরা আমার থানা এলাকার হলেও ঘটনাস্থল গংগাচওড়া থানা এলাকায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )