1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

মিঠাপুকুরে নৌকার পক্ষে আ’লীগ নেতা মওলার গনসংযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন
রংপুরের  মিঠাপুকুরের  বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গনসংযোগ করেছেন  জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা।
শনিবার (১০ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত   উপজেলার  ১২ নং মিলনপুর ইউনিয়নের জানকীপুর চর এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
গনসংযোগ কালে আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মন্ডল মওলা বলেন, মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়ন এবং ৩১০ টি মৌজায় আমি প্রায় প্রতিদিনই ছুটে চলি।মানুষের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলছি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট কামনা করছি।
তিনি আরও বলেন, স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।আমি আশাবাদী মিঠাপুকুরের সার্বিক বিষয় চিন্তা করে দল এবার আমাকে মনোনয়ন দিবে।যদি অন্য কাউকে দেয় তবু নৌকার জন্যই কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোটাস পাইকার, আ’লীগ নেতা আব্দুর সামাদ ডাক্তার,১১নং বড়বালা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুয়েল, যুবলীগ নেতা শ্রী পুতুল চন্দ্র রায়, ১২ নং মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন,৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইলিয়াস হোসেন, জানকীপুর চর মসজিদ কমিটির সভাপতি  রজব আলী সহ মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )