হামের টিকা জালিয়াতির জন্য অন্তর্বর্তী সরকারের বিচার না করলে শিশু মৃত্যুর দায় বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, শুধু বক্তব্য দেবেন, যারা দায়ী বিচার
সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। আজ রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এনসিপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। সকালে দলের মিডিয়া টিম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা
৫ আগস্ট পরবর্তী সময় থেকে বালাগঞ্জের আওয়ামী পরিবারের প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া। তিনি বলেন, দেশের এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীরা যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তা সত্যিই অনন্য দৃষ্টান্ত।
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারে অবস্থানরত শ্রীনগর-সিরাজদিখান (মুন্সিগঞ্জ-১) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন। প্রবাসে থেকেও দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়কে ‘অবমুক্ত’ ঘোষণা করে এর সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা ওড়ানোর দাবি জানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়। ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম বি কানিজের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুব মহিলা লীগের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগ মুহুর্তে জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির পক্ষে জাকসুর সমাজসেবা সম্পাদক ও সিনিয়র
যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গতকাল বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ এলাকায় এক প্রতিবাদ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিল করার প্রতিবাদে এ
সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনর মিয়া টানা ৭ মাস কারাবন্দী থাকার পর মুক্তি পেয়ে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারামুক্তির পর ঈদ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কৃতজ্ঞতার কথা জানান। আনর মিয়া সংবাদ পোস্ট কে বলেন, কারাবন্দী থাকা সময়ে প্রবাসে থাকা আওয়ামী
সিলেটের বালাগঞ্জ উপজেলা ও প্রবাসী আওয়ামী লীগের একটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান গ্রুপিং রাজনীতি নিয়ে অসন্তোষ বাড়ছে। স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক বলয়ের অনুসারীদের সঙ্গে প্রবাসভিত্তিক নেতাকর্মীদের মতপার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে এ পরিস্থিতির মধ্যেও দুঃসময়ে দলের তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর মানবিক