1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দুঃসময়ে পাশে স্পেন প্রবাসী নেতা অলিউর রহমান, ঐক্যের আহ্বান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯২ জন দেখেছেন

৫ আগস্টকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী পরিবারের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় চরম আতঙ্ক ও অনিশ্চয়তা। অনেক এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, অনেকে নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়তে বাধ্য হন। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বহু পরিবার আর্থিক সংকটে পড়ে।

এমন পরিস্থিতিতে স্পেন প্রবাসী আওয়ামী লীগ নেতা অলিউর রহমান মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থাও করা হয়।

কারাবন্দী নেতাকর্মীদের আইনি সহায়তায়ও ভূমিকা রাখেন অলিউর রহমান। তাঁদের পরিবারের খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়ার বিষয়টি তদারকি করেন তিনি। নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে থাকা ব্যক্তিদের প্রতিও সহায়তা অব্যাহত রাখেন বলে জানা গেছে।

সহায়তা পাওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এই সহযোগিতায় তারা কঠিন সময়ে কিছুটা স্বস্তি পেয়েছেন এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে অলিউর রহমান বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )