ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মধ্যে সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নানান জনের নানা মত। তবে রাজনীতির ছায়া যেনো ছুঁতে পারেনি মোদির বোন ও যোগীর বোনকে। দেখা হতেই নির্দ্বিধায় একে অপরকে জড়িয়ে ধরলেন তারা। ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দেখা গেছে। শুক্রবার উত্তরাখণ্ডের গারওয়ালে দেখা হয় মোদির বোন
থাইল্যান্ডে একটি পিকআপে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ২টা ২০ মিনিটের দিকে ব্যাংককের পূর্বে চাচোয়েংসাও প্রদেশের একটি অননুমোদিত ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা
উগ্রপন্থার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার কট্টর পুতিন সমালোচক হিসেবে পরিচিত নাভালনিকে এই সাজা দেওয়া হয়। বিভিন্ন অপরাধে ইতোমধ্যে নয় বছরের কারাদণ্ড ভোগ করে কারাগারে রয়েছেন নাভালনি। এই রুশ বিরোধী নেতার দাবি, রাজনৈতিকভাবে তাকে দমিয়ে রাখতেই এই সাজার পথে হাঁটছে পুতিন
নাইজারের জান্তা সরকার বৃহস্পতিবার বলেছে, গত সপ্তাহের অভ্যুত্থানের পর তারা নিয়ামে ও ফ্রান্সের মধ্যে সামরিক চুক্তি বাতিল করেছে। খবর এএফপি’র। অভ্যুত্থানকারীদের একজন বৃহস্পতিবার রাতে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, ‘ফ্রান্সের উদাসীন মনোভাব এবং এমন পরিস্থিতির ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়ার মুখে ন্যাশনাল কাউন্সিল ফর দ্যা সেফগার্ড অফ হোমল্যান্ড এই রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে
সম্প্রতি পরপর কয়েকটি মামলায় অভিযুক্ত হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন দিন যেন তার আইনি ঝামেলা বেড়েই চলেছে। সবশেষ বাইডেনের বিপক্ষে নির্বাচনে তার বিরুদ্ধে ফলাফল উল্টানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা একটুও কমেনি। অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের চেয়ে তিনি
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিংয়ের শীর্ষ স্তর AAA থেকে এক ধাপ কমিয়ে AA+-এ অবনমন করেছে বিশ্বের শীর্ষ স্থানীয় ক্রেডিট রেটিং সংস্থা ফিচ। দুর্বল অর্থ-ব্যবস্থাপনার কারণে এটি করা হয়েছে বলে ফিচ এর পক্ষ থেকে জানানো হয়েছে। ফিচের দৃষ্টিতে, গত ২০ বছরে যুক্তরাষ্ট্রের রাজস্ব এবং ঋণ ব্যবস্থাপনার মানের ক্ষেত্রে ধারাবাহিক অবনতি হয়েছে। ক্রেডিট
বিশ্বের সর্ববৃহৎ চাল রফতানিকারক দেশ ভারত। বিশ্বের মোট চাহিদার ৪০ ভাগ চাল আসে এই দেশ থেকেই। চাল রফতানিতে শীর্ষে থাকা অন্য দেশগুলো হল- থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি চাল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। দেশটি জানিয়েছে, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে নন-বাসমতি চাল রফতানি করবে না তারা। এমন খবরের
চীনে ১৪০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভঙ্গ হয়েছে। বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নতুন এই রেকর্ড সৃষ্টি হয়। বুধবার নগরীর আবহাওয়া সংস্থা এই কথা জানিয়েছে। খবর এএফপি’র। বেইজিংয়ের আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, ‘এই ঘূর্ণিঝড় চলাকালে চাংপিংয়ের ওয়াংজিউয়ানে সর্বোচ্চ ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এটি ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি
চীনের নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, চীন তার দেশের নাগরিকদের গুপ্তচরবৃত্তির কাজে যোগ দিতে উৎসাহিত করছে। এনডিটিভি জানিয়েছে, গতকাল সোমবার ৩১ জুলাই এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে, সকলের গুপ্তচরবৃত্তিতে অংশ নেওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠা করা উচিত। এখানে সবাই বিভিন্ন ব্যক্তিদের সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট জমা দিবে এবং এরফলে তাদের পুরস্কৃত করা হবে।
উজবেকিস্তানের তাসখন্দের একজন ডাকপিয়ন তিন দিন লিফটে আটকে থাকার পর মৃত্যুবরণ করেছেন। এনডিটিভি জানিয়েছে, ৩২ বছর বয়সী ওলগা লিওন্টিভা ৯ তলা একটি ভবনে লিফটের ভেতরে ৩ দিন আটকে ছিলেন। এই সময় কেউ তাকে উদ্ধার করতে আসেনি। গত ২৪ জুলাই কাজ শেষ করে বাড়ি না ফেরায় তার পরিবার তাকে খুঁজতে শুরু