1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ জন দেখেছেন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আকস্মিক উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র রূপ নিয়েছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে ক্লাস, পরীক্ষা ও ল্যাবসহ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পরপরই ক্যাম্পাসে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

ঐ রাতেই শিক্ষার্থীরা ক্যম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন আবাসিক হল ও সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনে গিয়ে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আন্দোলনকারীদের দাবি, কোনো যৌক্তিক বা দৃশ্যমান কারণ ছাড়াই ড. সায়েমকে অপসারণ করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয়। তবে জরুরি সেবার অংশ হিসেবে সিকিউরিটি শাখা ও মেডিকেল সেন্টার এই শাটডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সদ্য জারিকৃত নিয়োগ আদেশ বাতিল করে ড. সায়েমকে স্বপদে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )