পাকিস্তানের বেলুচিস্তানের ল্যান্ডমাইন বিস্ফোরণে ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির পাঞ্জগুর জেলায় একটি গাড়ি লক্ষ্য করে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। সোমবার(৭ আগস্ট) রাতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পঞ্জগুরের ডেপুটি কমিশনার আমজাদ সোমরো বলেন, ‘বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসা একটি গাড়িকে
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠল বাংলাদেশের আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ সংশোধনের বিষয়টি। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে এ বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, “বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে চলেছে। বিতর্কিত এই আইনের ব্যবহার ও প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে
জার্মানির ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ওই বোমার ওজন প্রায় ৫০০ কিলোগ্রাম। বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সেখানে ফেলেছিল। তবে সে সময় বিস্ফোরণ হয়নি। এতদিন পর সেটি উদ্ধার হয়েছে। বোমাটি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এবং দমকলকর্মীরা বোমাটি উদ্ধার করেছে।
মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রোববার (৬ আগস্ট) প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজিলাল প্রদেশে বাস উল্টে রোববার ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মরক্কোর ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি।
প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনীর একাংশ। বিষয়টি ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস। জোটটি গত সপ্তাহে হুমকি দেয় রবিবারের (৬ আগস্ট) মধ্যে বাজুমকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে হবে- তা নাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। ইকোয়াসের বেঁধে দেওয়া সময় রবিবার শেষ হয়েছে।
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে দেশটির অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজিলাল প্রদেশে রবিবারের এই দুর্ঘটনায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের এক সাপ্তাহিক বাজারে যাত্রীদের বহনকারী একটি মিনিবাস বাঁক নিতে গিয়ে উল্টে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৮০ জন। আজ রবিবার হাজরা এক্সপ্রেস নামে ওই ট্রেন নবাবশাহের সারহারি রেলওয়ে স্টেশনের কাছাকাছি গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। খবর জিও টিভির। দেশটির কেন্দ্রীয় রেল ও অ্যাভিয়েশন মন্ত্রী সাদ রফিক বলেন, ঘটনাটি গুরুত্বের
মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তর শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে। গত ৪৭ বছরে দেশটিতে গেছেন ২৫ লাখ ৪৬ হাজারের বেশি কর্মী। দক্ষ শ্রমিক ভিসা ও ভিজিট ভিসার সুবিধা নিয়ে শুধু চলতি বছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমিরাতে গিয়েছেন ৪২ হাজার ৬২৩ জন বাংলাদেশি কর্মী। দীর্ঘ ১৩ বছর শ্রম ভিসা বন্ধ থাকলেও আরব
শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে পূর্ব চীনের শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে। আজ রবিবার ভোরে ৫ দশমিক ৫ মাত্রার এ কম্পন অনুভূত হয়। এতে আহত হন ২১ জন। খবর সিএনএন ও সিসিটিভি এর। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় ২টা ৩৩ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০
পারস্য উপসাগরের তিন দ্বীপ বুমুসা, তুম্বে বুজুর্গ ও তুম্বে কুচাকে মহড়া চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গত বুধবারের এই মহড়ায় মূল ভূমিকায় ছিল আইআরজিসি’র নৌ ইউনিট। এতে সার্বিক সহযোগিতা করেছে অ্যারোস্পেস ডিভিশন। পারস্য উপসাগরে অনুষ্ঠিত এই মহড়ার সামরিক, ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এই মহড়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম দ্রুতগতির
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আজ শনিবার সেশন জজ ইমরান খানের আবেদন