1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমালো ফিচ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিংয়ের শীর্ষ স্তর AAA থেকে এক ধাপ কমিয়ে AA+-এ অবনমন করেছে বিশ্বের শীর্ষ স্থানীয় ক্রেডিট রেটিং সংস্থা ফিচ। দুর্বল অর্থ-ব্যবস্থাপনার কারণে এটি করা হয়েছে বলে ফিচ এর পক্ষ থেকে জানানো হয়েছে। ফিচের দৃষ্টিতে, গত ২০ বছরে যুক্তরাষ্ট্রের রাজস্ব এবং ঋণ ব্যবস্থাপনার মানের ক্ষেত্রে ধারাবাহিক অবনতি হয়েছে।

ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবনমন এটিই প্রথম নয়। এর আগে ২০১১ সালে সরকারি ঋণসীমা বাড়ানো নিয়ে রাজনৈতিক অচলাবস্থা শুরু হলে আরেকটি রেটিং সংস্থা এসএন্ডপি-ও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। যা সেই সময় সর্বদলীয় সমালোচনার জন্ম দিয়েছিল। ফিচ বলেছে, গত তিন বছরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষয়, ক্রমবর্ধমান সরকারি ঋণের বোঝা ও অর্থনৈতিক অর্থ-ব্যবস্থাপনার চিত্র তাদের রিপোর্টে উঠে এসেছে।

তবে ফিচের এই সিদ্ধান্তের সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। তিনি এটিকে ‘স্বেচ্ছাচারী এবং পুরনো তথ্যের ভিত্তিতে করা রিপোর্ট’ বলে অভিহিত করেছেন।

আগে মার্কিন রেটিংকে শীর্ষ AAA স্তরে রাখতে যেসব ইনডিকেটর ভূমিকা রেখেছিল সেসব ইনডিকেটরগুলো ফিচ তাদের নতুন পদ্ধতিতে বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে, পুরনো তথ্যের ভিত্তিতে করা রিপোর্টের অভিযোগ অগ্রহণযোগ্য বলে মনে করে ফিচ। প্রসঙ্গত, ফিচ রেটিংসে বাংলাদেশের আইডিআর (লং টার্ম ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং) রেটিং বিবি মাইনাস।

সূত্র :বিবিসি ও রাইটার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )