সংবাদপোষ্ট প্রতিনিধি, বদরগঞ্জ, রংপুর।
রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ নম্বর মধুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু। ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
গ্রামবাংলার মানুষের কাছে হাডুডু শুধু একটি খেলা নয়, বরং এটি বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। একসময় গ্রামাঞ্চলে এ খেলা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। সময়ের পরিবর্তনে আধুনিক খেলাধুলার জনপ্রিয়তা বাড়লেও হাডুডুর প্রতি মানুষের আগ্রহ ধরে রাখার এমন আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে তুলে ধরছে।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা খেলাধুলার ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো সম্ভব। একই সঙ্গে খেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।
তারা মনে করেন, গ্রামীণ পর্যায়ে নিয়মিত হাডুডুসহ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হলে নতুন প্রজন্ম বাংলার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং দেশীয় খেলাধুলার চর্চা আরও বিস্তৃত হবে।
গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সন্তোষপুরে হাডুডু খেলার এ আয়োজন স্থানীয় পর্যায়ে দেশীয় খেলাধুলার চর্চাকে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয়ভাবে সরবরাহ করা তথ্য, সংবাদ পোস্ট।