সংবাদ পোস্ট | স্থানীয় সংবাদ | তারাগঞ্জ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেম্বার প্রার্থী শাকিল খান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ মফস্বল সাংবাদিকের সভাপতি মো. নাজিমসহ স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তাঁদের মতবিনিময়ও হয়।
ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের বিষয়টি এ পরিদর্শনে উঠে আসে।