1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বিএনপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন: হাসনাত আবদুল্লাহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৫ জন দেখেছেন

বিএনপি বর্তমানে আওয়ামী লীগের প্রভাবের মধ্যে চলে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবি, বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী দলটির বর্তমান অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করছেন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে অনুষ্ঠিত এনসিপির নতুন সদস্য অন্তর্ভুক্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে থাকা বিএনপির বহু নেতাকর্মী এখন মনে করছেন দলটি আগের আদর্শিক অবস্থান থেকে সরে এসেছে। তাদের ভাষ্য অনুযায়ী, বছরের পর বছর কারাবরণ ও ত্যাগের পরও দলটি এখন ভিন্ন রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়েছে।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি সংস্কারের প্রশ্নে আগের অবস্থান ধরে রাখতে পারেনি। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল, বিএনপি এখন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।

এনসিপির এই নেতা আরও বলেন, নীরবে রাজনৈতিক পরিবর্তনের একটি ধারা তৈরি হচ্ছে এবং বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহ দেখালেও বিভিন্ন কারণে প্রকাশ্যে আসছেন না।

তিনি দলীয় কর্মীদের জনগণের কাছে এনসিপির রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তার দাবি, দেশের সংস্কার ও গণআকাঙ্ক্ষার পক্ষে সাধারণ রাজনৈতিক কর্মীদের বড় একটি অংশ এখনো অবস্থান করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারও। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা থেকে সরে গেলে জনগণ তা মেনে নেবে না। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতাদের জনগণের প্রত্যাশা ও আন্দোলনের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )