1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৩ জন দেখেছেন

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার পাশাপাশি এসব প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে এর অনুলিপি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগজনক প্রভাব ফেলছে।

এতে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত ব্যবহার ও অপব্যবহারের কারণে অনেক শিশু-কিশোর পড়াশোনা ও খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে পড়ছে।

নোটিশ অনুযায়ী, এসব প্ল্যাটফর্মে ভুয়া তথ্য, প্রোপাগান্ডা এবং অনুপযুক্ত কনটেন্ট সহজলভ্য হওয়ায় তা শিশুদের মানসিক বিকাশ ও মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়া ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের ফলে কিশোরদের মধ্যে আসক্তি, অনলাইন গেম নির্ভরতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে বলেও এতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অনেক অভিভাবকের ডিজিটাল মাধ্যম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা সন্তানদের অনলাইন কার্যক্রম যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এ অবস্থায় শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )