1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন

ড. ইউনুস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন।

মামলার আবেদনে বিমান বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি, রাজউকের কর্মকর্তা, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদেরও আসামি করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, দুর্ঘটনার সময় রাষ্ট্রীয় নির্বাহী দায়িত্বে থাকা ব্যক্তিরা যথাযথ তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। একইসঙ্গে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা, উদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে।

বিমান বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়, ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ এলাকায় উড্ডয়নের অনুমতি দেওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, ভবনের নিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ও অবকাঠামোগত নিরাপত্তায় অবহেলা ছিল।

এছাড়া রাজউক ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও দায়িত্বে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। আবেদনে দাবি করা হয়, অনিরাপদ পরিবেশ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জনই শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )