1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

মমতা-রাহুল শেষ, এবার অখিলেশ: জয়ের পর শুভেন্দুর হুঙ্কার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১২ জন দেখেছেন

পশ্চিমবঙ্গের ভবানীপুর ও নন্দীগ্রামে ঐতিহাসিক জয়ের পর বিজেপির লক্ষ্য এখন ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সোমবার (৪ মে) বিজয় উদযাপনের মঞ্চ থেকে এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভবানীপুর ও নন্দীগ্রামের জয়কে ‘রাজনৈতিক নাটকীয়তা’ হিসেবে অভিহিত করে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব ও রাহুল গান্ধী শেষ। এবার লক্ষ্য অখিলেশ যাদব। আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে মন্তব্য করেন তিনি।

বিজেপি নেতা দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাজনৈতিক নির্বাসন’ শুরু হয়ে গেছে। তিনি বলেন, ২০২১ সালে নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর এবার ভবানীপুরেও তিনি ১৫ হাজারেরও বেশি ভোটে হেরেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুরে ২০ রাউন্ড গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেছেন শুভেন্দু। পাশাপাশি নন্দীগ্রামের লড়াইয়ে তিনি হারিয়েছেন তৃণমূলের পবিত্র কারকে।

তৃণমূল কংগ্রেসকে আম আদমি পার্টির (আপ) সঙ্গে তুলনা করে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, পরিবারতান্ত্রিক এবং কোনও আদর্শ নেই।

মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য দাবিদার হিসেবে সামনে আসা শুভেন্দু অধিকারী আরও জানান, তৃণমূলের একাধিক সাংসদ ও কর্মী খুব শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন।

উল্লেখ্য একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং পূর্ব মেদিনীপুরে তৃণমূলের উত্থানের অন্যতম কারিগর শুভেন্দু অধিকারী এখন বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনের সারিতে রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )