1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বিমান পুরোপুরি থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩২ জন দেখেছেন
ভারতের চেন্নাইয়ের ঘটনা।

ভারতে চেন্নাইয়ে চলন্ত বিমান থেকে এক যাত্রীর লাফ দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (৩ মে) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এরপর মূল রানওয়ে থেকে এটি পাশের ট্যাক্সিওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল থামার জন্য। কিন্তু পুরোপুরি থামার আগেই এক যাত্রী জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চেন্নাই বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, “হ্যাঁ এমন ঘটনা ঘটেছে। বিমানটি ধীরে ধীরে তখনো চলছিল। ওই সময় যাত্রী দরজা খুলে লাফ দেন। এ ঘটনায় কোনো প্রাণহানি ও বিমানের কোনো ক্ষতি হয়নি।

যাত্রার সময় ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে আরেকটি সূত্র। তিনি বিমানের ভেতর দুইবার বমি করেন। আর অসুস্থতা থেকে তিনি এমন কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

যাত্রী চলন্ত বিমান থেকে লাফ দিলে পাইলট সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর ভারতীয় কেন্দ্রীয় শিল্প বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এরপর পরবর্তী তদন্তের জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টার জন্য চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ ছিল।

সূত্র: এনডিটিভি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )