1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করে তওবা করল চোর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৬ জন দেখেছেন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশ থেকে আইফোন চুরির ঘটনা ঘটেছে। যদিও চুরির সময় হাতেনাতে ধরা পড়ে চোর। পরে তাকে পবিত্র কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করান উপস্থিত জনতা।

শুক্রবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে ভিড়ের মধ্যে এক কর্মীর আইফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়ে ওই চোর। পরবর্তীতে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের সামনে সে নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে তওবা করেন।

এরপর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে এসে পৌঁছালে সমাবেশের মূল পর্ব শুরু হয়। এ সময় উপস্থিত হাজার হাজার মানুষ করতালি ও স্লোগানে তাকে বরণ করে নেন। মঞ্চের সামনে থাকা শ্রমিক নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন এবং পরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )