1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

আওয়ামী লীগের পাঁচ বারের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ মে, ২০২৬
  • ১২২ জন দেখেছেন

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন আর নেই। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মোসলেম উদ্দিন একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে বিজয়ী হন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী ছিলেন। পাশাপাশি তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৩ মে) সকালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথম জানাজা, দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং বিকেল ৫টায় মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উপজেলার নিউগী কুশমাইল এলাকায় নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )