1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৯ জন দেখেছেন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোট ও নানা অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। শনিবার (২ মে) সংগঠনটির সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। নির্বাচন কমিশন গঠনে অসামঞ্জস্য থাকায় জাল ভোট প্রদান ঠেকানো যায়নি এবং বিভিন্ন বুথে ভোট টেম্পারিংয়ের ঘটনাও ঘটেছে। অনেক ভোটার কেন্দ্রে গিয়ে দেখেন, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে—যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী দুই প্যানেলের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও এবার সেই সমতা রক্ষা করা হয়নি। বিএনপি সমর্থিত নীল প্যানেলের ৯০ জন এবং সবুজ প্যানেলের ৪১ জন সদস্য নিয়ে কমিশন গঠন করা হয়, যা একপাক্ষিক পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে লিখিত ও মৌখিক আপত্তি জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।

কাউন্সিলের দাবি, ভোটার যাচাই-বাছাইয়ে শিথিলতা, স্লিপ ছাড়া ব্যালট বিতরণ এবং গণনার সময় বিশৃঙ্খলা—সব মিলিয়ে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অনিয়ম হয়েছে। ফলে আইনজীবীদের কাছে এই নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

এ অবস্থায়, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মতিউর রহমান আকন্দ বলেন, আইনজীবীদের ন্যায্য অধিকার রক্ষায় তারা আগের মতোই পাশে থাকবেন। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )