1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ জন দেখেছেন

ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ। এরআগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী।

তবে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সেনারা জাহাজ জব্দ করার পর ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল-আনবিয়া হুঁশিয়ারি বার্তায় বলেছিল, জাহাজ জব্দ করা যুদ্ধবিরতির লঙ্ঘন। আর এই লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে।

টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। যা আগামী ২২ এপ্রিল শেষ হয়ে যাবে।

যুদ্ধবিরতি শুরুর পর গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশ আলোচনায় বসেছিল। সেখানে প্রায় ২১ ঘণ্টা আলোচনা হলেও তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি সোমবার তার প্রতিনিধিদের ইসলামাবাদে আবারও আলোচনার জন্য পাঠাবেন। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি ইরান এবার তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং ব্রিজ ধ্বংস করে দেওয়া হবে।

কিন্তু গতকাল জাহাজ জব্দের পর এই আলোচনার সম্ভাবনা অনেকটা কমে গেছে। ইরানি সংবাদমাধ্যমগুলো রোববার রাতে জানায়, ইসলামাবাদে ইরান সরকারের কোনো প্রতিনিধি আলোচনার জন্য যাবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )