1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৭৬ জন দেখেছেন

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়কে ‘অবমুক্ত’ ঘোষণা করে এর সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা ওড়ানোর দাবি জানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়।

১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের নেতৃত্বে পাঁচজন জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁদের মধ্যে তিনজন হেলমেট পরা। তাঁরা ব্যানার ধরে আছেন এবং একজনের হাতে জাতীয় ও আরেকজনের হাতে সাংগঠনিক পতাকা। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা আছে।

ইমদাদুল হককে বলতে শোনা যায়, ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অফিস অবমুক্ত করা হলো।’ এরপর তিনি বিভিন্ন স্লোগানে নেতৃত্ব দেন। স্লোগানগুলোয় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’–সহ ছাত্রলীগের মূলনীতি–সম্পর্কিত বক্তব্য উচ্চারণ করতে শোনা যায়।

ভিডিওতে ইমদাদুল হক ছাড়া অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্রথম আলোকে বলেন, ভিডিওতে থাকা পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হেলমেট পরা তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একই ভিডিও ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজের পাশাপাশি ইমদাদুল হকের ব্যক্তিগত ফেসবুক পেজেও আপলোড করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর ছয় মাস পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক তানভীর ফয়সাল বলেন, ‘জেলা শাখার সদস্যসচিব রনি বিশ্বাসসহ অন্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )