1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা নিবেদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৬৮ জন দেখেছেন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম বি কানিজের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুব মহিলা লীগের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে নীরবতা পালন করেন। এ সময় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর অবদান এবং তার আদর্শের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এম বি কানিজ সংবাদ পোস্ট কে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তার আদর্শই আমাদের পথচলার মূল শক্তি। আমরা সেই আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সৈনিক হিসেবে সবসময় দেশ ও মানুষের পাশে থাকতে চাই। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে যুব মহিলা লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের পিছিয়ে গেলে চলবে না। সংগঠনকে শক্তিশালী করতে এবং মানুষের আস্থা অর্জনে মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুব মহিলা লীগের এক কর্মী বলেন, ৫ আগস্টের পর কানিজ আপা আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি কারাবন্দী নেত্রীদের খোঁজখবর নিয়েছেন, তাদের পরিবারের সাথেও যোগাযোগ রেখেছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন। কঠিন সময়ে তিনি সংগঠনকে আগলে রেখেছেন, যা আমাদের জন্য অনেক বড় প্রেরণা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )