1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রবাসী নেতাদের প্রতি কৃতজ্ঞতা, কারামুক্ত আনর মিয়ার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৬৯ জন দেখেছেন

সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনর মিয়া টানা ৭ মাস কারাবন্দী থাকার পর মুক্তি পেয়ে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারামুক্তির পর ঈদ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কৃতজ্ঞতার কথা জানান।

আনর মিয়া সংবাদ পোস্ট কে বলেন, কারাবন্দী থাকা সময়ে প্রবাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পাশে ছিলেন। তারা আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি তার পরিবারের খোঁজখবর রেখেছেন। এ জন্য তিনি তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, আনর মিয়া প্রায় ৭ মাস কাশিপুর ও কেরানীগঞ্জ কারাগারে কারাবন্দী ছিলেন। এই সময়টিকে তিনি তার জীবনের কঠিন একটি অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

কারামুক্তির পর ঈদকে কেন্দ্র করে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমেদ চৌধুরী, বোয়ালজুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী সুজন, সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহাগ, বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা সিরাজ মিয়া, যুবলীগ নেতা ইকবাল আহমদ এবং ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

উপস্থিত নেতাকর্মীরা আনর মিয়ার কারামুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তার সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ প্রত্যাশা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )